রাজনীতিরাজ্য

মঙ্গলে মঙ্গল হবে নাকি হেফাজতে যাবেন ইডির! চন্দ্রনাথ সিনহা কেসে কি বললেন বিচারক ?

রাজ্যের কারামন্ত্রীকে নিজেদের হেফাজতে চায় , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । তার পক্ষে আদালতে সওয়ালও তোলে ইডির আইনজীবী । তার সওয়ালেও পাল্টা যুক্তিও তোলে চন্দ্রনাথ সিংহের আইনজীবী। দুই পক্ষের সওয়াল , পাল্টা সওয়াল শুনে বিচারক শুভেন্দু সাহা জানান , তিনি এই মামলায় রায় শোনাবেন মঙ্গলবার ।

এদিন নিজেদের হেফাজতে চন্দ্রনাথকে চেয়ে , ইডির আইনজীবী জানান , “আমরা সাতদিনের হেফাজতে চাইছি। ২০২৪ সালের মার্চে আমরা নগদ লক্ষ টাকা ও মোবাইল পেলাম। যখন আমরা ৪১ লক্ষ টাকা পেলাম, তখন বুঝলাম তদন্ত আরও জোরালো করলে আরও কিছু তথ্যপ্রমাণ মিলতে পারে। তাই ওই টাকা উদ্ধারের পরই হেফাজতে নেওয়া হয়নি। তদন্ত চালিয়ে যাওয়া হয়েছে ।”

পাশাপাশি এতদিন মন্ত্রী চন্দ্রনাথকে গ্রেফতার না করার কারণ হিসেবে , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন , “ওঁর সম্পর্কে সব তথ্য জোগাড় না করে গ্রেফতার করতে গেলে ওঁর সঙ্গে যুক্ত ব্যক্তিরা সতর্ক হয়ে যেতেন। ওঁর লার্জার কানেকশন আছে। আমরা বাকি তথ্য পেতাম না। এখন আমরা সব তথ্য জোগাড় করেছি। তাই হেফাজতে চাইছি।”

এর বিপক্ষে , চন্দ্রনাথের আইনজীবী পাল্টা সওয়াল করে বলেন , “তদন্তের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। চার্জশিট জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কী তদন্ত করতে চাইছে?” একই সঙ্গে তার আইনজীবী বলেন , “তদন্তের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। চার্জশিট জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কী তদন্ত করতে চাইছে?”

তারপরই বিচারক , ইডির আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন , “আপনারা তো চার্জশিট দাখিল করার আগেই অনেক ক্লু পেয়েছিলেন। বয়ান রেকর্ড করার পর ১১ মাস পর কেন চার্জশিট দিলেন? কেন এতদিন অপেক্ষা করলেন?” উত্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান , “তল্লাশি ও বয়ান রেকর্ডের মাঝে পঞ্চম চার্জশিট জমা পড়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করতে নির্দেশ দিয়েছিল। অফিসাররা সেইদিকে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এর মাঝেও তদন্ত এগিয়েছে।” এই সওয়াল , পাল্টা সওয়ালে যখন আদালত কক্ষ মুখরিত , তখন বিচারপতি জানান , মঙ্গলবার দুপুর ২টায় হবে এই মামলার রায়দান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.