বিনোদন

লাইফ জ্যাকেট কি ছিল না বা নজর এড়ালো? জুবিনের অকাল মৃত্যুতে FIR দায়ের

১৯ সেপ্টেম্বর, শুক্রবার, দক্ষিণ থেকে উত্তরপ্রান্ত—কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সংগীতপ্রেমীরা স্তম্ভিত। হিন্দি-বাংলা সংগীতের কিংবদন্তি জুবিন গর্গের আকস্মিক মৃত্যু দেশের সংগীত জগৎকে ছুঁড়ে দিয়েছে শোকের অন্ধকারে। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেই স্কুবা ডাইভিংয়ের সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমেছিলেন জুবিন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন, কিন্তু চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচাতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিঙ্গাপুরে রাখা হয়েছে; শীঘ্রই শেষকৃত্যের জন্য অসমে পাঠানো হবে।

দুর্ঘটনার পর অভিযোগ উঠেছে ইভেন্ট ম্যানেজারের চূড়ান্ত অবহেলার কারণে এই মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গুয়াহাটি মোরিগাঁও থানায় শ্যামকানু মহন্তের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে FIR দায়ের হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করে ইভেন্ট আয়োজক জানান, “জুবিন সিঙ্গাপুরে পৌঁছে আমাদের সঙ্গে উৎসব এবং পারফর্ম করার কথা ছিল। কিন্তু আকস্মিক দুর্ঘটনার কারণে অনুষ্ঠান বাতিল করতে হলো। তাঁর মৃত্যু আমাদের জন্য অপ্রত্যাশিত এবং এক অপূরণীয় ক্ষতি।”

জুবিন গর্গের অনবদ্য সঙ্গীত, তাঁর স্বর ও পারফরম্যান্স ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে দেশের সংগীতপ্রেমীরা গভীর শোকে। ওঁর আত্মার শান্তি কামনা করছে দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.