বিনোদন

নব প্রেমিকাকে জলের দামে ভাড়া দিলেন কোটি টাকার ফ্ল্যাট, এক সাথেই থাকবেন হৃত্তিক – সাবা

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন বলিউডের অভিনেত্রী-সঙ্গীতশিল্পী সাবা আজ়াদ। বছর তিনেক হল তাঁর সঙ্গেই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা হৃত্তিক রোশন। জানা যাচ্ছে, জুহুতে অভিনেতার যে বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাট ‘মন্নত অ্যাপার্টমেন্ট’রয়েছে, তারই ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নিলেন সাবা। কিন্তু বিনামূল্যে থাকবেন না, রীতিমতো বাড়িভাড়া দেবেন তিনি।

শোনা যাচ্ছে, প্রতি মাসে প্রায় ৭৫ হাজার টাকা করে ভাড়া গুনবেন তিনি। সূত্রের খবর, এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন কামরার এই ফ্ল্যাটটিতে রয়েছে সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা। যদিও ওই এলাকায় বাড়ির ভাড়া মোটামুটি ২ লক্ষ টাকা। তবে প্রেমিকাকে জলের দরেই এমন সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃত্বিক।

সাবা ও হৃত্তিকের বয়সের ফারাক অনেকটাই, যেখানে অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। সেখানে, গত বছ সাবা ৩৮-এ পা দিয়েছেন। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি চর্চায় আসেন সাবা। তার সাথেই তাকে কটাক্ষেরও শিকার হতে হয়। সেই বিষয়ে তিনি বলেন, “এই ক’বছরে নিজের গায়ের চামড়া মোটা করে নিয়েছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.