কলকাতারাজ্য

শিয়ালদহ থেকে সরাসরি মায়াপুর ইস্কন যাওয়ার পথে বড় উদ্যোগ, চলছে এসি লোকালের পরিকল্পনা

সম্প্রতি বাংলায় চালু হয়েছে প্রথম এসি লোকাল ট্রেন। শিয়ালদহ-রানাঘাট রুটে চাকা গড়াতে শুরু করেছে এই আধুনিক ট্রেন। শিয়ালদহ থেকে ইসকন মন্দির পৌঁছে যাওয়ার জন্য এবার নয়া উদ্যোগের পরিকল্পনা চলেছে। এই রুটে এসি ট্রেন চালু করার পরিকল্পনা নিচ্ছে সাংসদ জগন্নাথ সরকার।

শিয়ালদহ-রানাঘাট রুটে এসি ট্রেনে শুরু হওয়ার পর যাত্রীরা অনেকেই মনে করছেন ভ্রমণের অভিজ্ঞতা যেন বেশ কিছুটা বন্দে ভারত এক্সপ্রেসের মতো। তাই এই আধুনিক ট্রেন যাত্রী মহলে বেশ জনপ্রিয়। একইসঙ্গে অনেকেরই আক্ষেপ রয়েছে কারণ প্রথমে শিয়ালদা-কৃষ্ণনগর রুটে এই এসি লোকাল চালু হওয়ার কথা ছিল। তবে তা বাস্তবায়িত হয়নি। যার ফলে হতাশ কৃষ্ণনগর ও নবদ্বীপগামী বহু যাত্রী।

এই পরিস্থিতিতেই সামনে এল বড় আপডেট। সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অনুরোধ করবেন যাতে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের রুট বাড়িয়ে শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত বাড়ানো হয়। যার ফলে ইসকন মন্দিরে পৌঁছে যাওয়া আরো সহজ ও আরামদায়ক হবে। এরইমধ্যে এই বিষয় নিয়ে সাংসদ জগন্নাথ সরকার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন।

সাংসদের মতে, এই রুট বাস্তবায়িত করতে হলে নবদ্বীপ ঘাটে নদীর উপর একটি ছোট ব্রিজ তৈরি করতে হবে। এমনকি রেলের দখল করা জমি উচ্ছেদ সংক্রান্ত কিছু কাজও থমকে রয়েছে। এই বিষয়গুলি সমাধান করতে মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ সাংসদের। যদি পরিকল্পনা সফল হয়, তাহলে বহু দেশের ও বিদেশের ইস্কনভক্ত শুরু করে সাধারণ যাত্রীরা শিয়ালদহ থেকে একটি ট্রেনেই পৌঁছে যেতে পারবেন মায়াপুর ইস্কন মন্দিরে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটা এক ঐতিহাসিক উদ্যোগ হবে।
বর্তমানে সবকিছুই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের ওপর। এখন শুধু দেখার এই রুটে কবে এসি ট্রেন চালু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.