বৃহস্পতিবার রাতে ১২০ কিলোমিটার বেগে ওড়িশার ধামারয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ডানা, যার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িশা। পাশাপাশি চলেছে ভারী বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে এ রাজ্যেও। কলকাতা সহ জেলা গুলিতে ভারী বৃষ্টির প্রভাবে, বেশ কিছু জায়গা জলমগ্ন। কলেজ স্ট্রিট , আমাহাস্ট্রিট এবং ডানার দাপটে এসএসকেএম হাসপাতাল সহ পৌরসভাতেও জমেছিল জল। এই জল জামার কারণে সমস্যার মুখে পড়েছে রোগী ও রোগীর পরিবার। ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে জমা জল দ্রুত বের করার জন্য পাম্পের ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সূত্র মারফত জানা গেছে, ডানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি সহ মাটির বাড়ি, রাস্তায় পড়ে রয়েছে গাছ, তৎপরতার সঙ্গে রাস্তার গাছ কেটে পরিষ্কার করার চেষ্টা করছে NDRF টিম। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সাগরের ধবলা হাটে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আতঙ্কিত নদী পারের বাসিন্দারা। এই মুহূর্তে বাঁধ মেরামতে হাত লাগিয়েছেন গ্রামের মহিলারা গাছের গুড়ি দিয়ে মেরামত করার চেষ্টা করছেন। শুক্রবার রেল পরিষেবা ও বিমান পরিষেবা শুরু হলেও এখনো পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় ও বৃষ্টির প্রভাবে বন্ধ আছে পানিহাটি , হাওড়া, প্রিন্সের এবং আহিরিটলা ফেরিঘাটের পরিষেবা। শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত পরিষেবা বন্ধ ভাবনা পরিস্থিতির বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে । এছাড়াও নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রেখে প্রতিটি ফেরি ঘাটের লঞ্চগুলিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ।
• এছাড়াও আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বিকেল চারটের পর থেকে ঘূর্ণিঝড় ডানার প্রভাব দুর্বল হবে।
• শুক্রবার দুপুরে নবান্নে বৈঠক করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে তিনি উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতির উপরে বিশেষ করে নজর দিতে বলেন। দুর্যোগে যাঁদের ঘর- বাড়ি ক্ষতিগ্রস্ত গিয়েছে, তাঁদের সরকার সাহায্যের আশ্বাস দিয়েছেন। বিপর্যস্ত এলাকায় আরও দু’দিন জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।







