এমনই জালিয়াতি যে ০ হয়ে গেল ৫৩ ! রাজ্যের শিক্ষক নিয়োগে এমনই দুর্নীতি হয়েছে যে ওএমআর এর মাধ্যমেই , যে কেউ শিক্ষক হয়ে যেতে পারবে । জানা গিয়েছে, এসএসসি এর তরফে শনিবার চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে । এবিষয়ে শীর্ষ আদালত কড়া নির্দেশ দিয়েছে যে , কোনো দাগি অযোগ্যই যেন এসএসসি পরীক্ষায় পুনরায় না বসতে পারেন । কিন্তু তার আগেই , বাংলার প্রথম সারির এক সংবাদমাধ্যম প্রকাশ করেছে ওএমআর শিটে জালিয়াতির এক বিশাল চাঞ্চল্যকর তথ্য ।
সূত্রের খবর , এসএসসি এর তৈরি করা অযোগ্যদের তালিকায় নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে , মোট ১৮০৩ জন দাগি রয়েছেন । এই দাগিদের প্রত্যেকেই হয় ওএমআর শিটে জালিয়াতি করে কিংবা র্যাঙ্ক জাম্প করে চাকরি হাতে পেয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে বিশেষ নজর গেছে ২ জন শিক্ষকের দিকে।
একজন অংক শিক্ষক। কিন্তু তার ওএমআরেই শুন্য হয়ে গেল ৫৩ । অর্থাৎ তিনি আসলে পেয়েছিলেন ০ , কিন্তু ওএমআরে জালিয়াতি করে , তা করা হয় ৫৩ । সিবিআই এর কাছে , জমা দেওয়া নথিতেও , এমনই উল্লেখ আছে বলে খবর ।
অপরজন আবার ইতিহাস বিষয়ের শিক্ষক । তিনি জমা দিয়েছিলেন সাদা খাতা । যার ফলে তার প্রাপ্ত নম্বর ছিল ০ , কিন্তু ওএমআরে গিয়ে , তার নম্বরও হয়ে যায় ৫৩ ! এবার এসএসসি তালিকা প্রকাশের পরেই জানা যাবে , এরকম আর কত নমুনা রয়েছেন ।







