ক্রাইমজেলা

বিচারের কাঠগড়ায় কাঁপল দোষীরা, ২০ বছরের জেল ঘোষণা করল আদালত

বহুচর্চিত কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে গণধর্ষণ মামলায় কঠোর শাস্তি ঘোষণা করল আদালত। ২০২৪ সালের ৩০ অক্টোবর ভোরে স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাতজনকে ২০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন কল্যাণী এডিজে আদালত। তবে অভিযুক্ত অমিত রায়কে প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সকালে দম্পতি এক্সপ্রেসওয়ের রেলব্রিজের নিচ দিয়ে হাঁটছিলেন। অভিযোগ, সেখানে জুয়া খেলতে থাকা একদল যুবক তাঁদের ঘিরে ফেলে। স্বামীকে বেঁধে রেখে মহিলাকে টেনে নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি মিলে গণধর্ষণ করে। অভিযোগ দায়েরের পর কল্যাণী থানার পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। দোষীদের অধিকাংশই উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া এলাকার বাসিন্দা। প্রায় সাত মাস ধরে চলে তদন্ত ও শুনানি। ফরেনসিক রিপোর্ট, মেডিকেল নথি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের রায়ে বিচারপতি জানান, এই ধরনের অপরাধ কেবল নির্যাতিতার জীবনে নয়, সমাজের প্রতিটি স্তরে গভীর ক্ষত তৈরি করে। তাই কঠোর শাস্তির মাধ্যমেই ভবিষ্যতে এমন অপরাধ ঠেকানো সম্ভব। এদিনের রায়কে ঘিরে আদালত চত্বরে উপস্থিত মানুষজনও স্বস্তি প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.