জেলারাজনীতি

কালিগঞ্জ উপনির্বাচন: শেষ দিনে জমজমাট প্রচার, মুখোমুখি তৃণমূল ও বিজেপি

নিজস্ব সংবাদদাতা: কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনে ভোট প্রচারে শাসক ও বিরোধী, উভয় পক্ষই নামিয়ে দিল হেভিওয়েট নেতাদের। সকাল থেকেই গোটা এলাকা জুড়ে ছিল রাজনৈতিক দলগুলির মিছিল, প্রচার গাড়ি, মাইকের আওয়াজ ও কর্মীদের ভিড়।

তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে ভোট প্রচারে অংশ নেন সাংসদ অভিনেত্রী ও তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। মানুষের ক্ষোভের প্রসঙ্গে তিনি বলেন, “যার প্রতি মানুষের প্রত্যাশা থাকে, তার কাছেই মানুষ দাবি তোলে। এটা বিক্ষোভ নয়, অভিমান।” তিনি দাবি করেন, মানুষের সমস্যার বাস্তব সমাধান একমাত্র তৃণমূল সরকারই দিতে পারে।

বিজেপির তরফে প্রচারে উঠে আসে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রতিশ্রুতি। বিজেপি নেতারা ঘোষণা করেন, বাংলায় ক্ষমতায় এলে মহিলাদের জন্য এই প্রকল্পে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। তার জবাবে সায়নী কটাক্ষ করে বলেন, “যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায়, সেখানে আগে ২ হাজার টাকা চালু করে দেখাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা করেন—লক্ষ্মীর ভাণ্ডার তারই উদাহরণ।”

অন্যদিকে, বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে নামেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুথ পাহারার ডাক দিয়ে শুভেন্দু বলেন, “এই ভোট বাংলার সম্মানের ভোট। দুর্নীতি, সন্ত্রাস ও তোলাবাজির বিরুদ্ধে মানুষ রায় দেবে।”

শেষ দিনের প্রচারে দুই শিবিরই নিজেদের সর্বশক্তি প্রয়োগ করেছে। এখন অপেক্ষা ২৬ জুনের দিকে—সেই দিনই জানা যাবে, কালিগঞ্জের মানুষ কার উপর আস্থা রাখেন, মমতার উন্নয়ন না মোদীর প্রতিশ্রুতি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.