ক্রাইমজেলা

তারাপিঠের হোটেলে মহিলার স্নানের ভিডিও মোবাইলবন্দী করার অভিযোগ , অভিযোগের তীর পুলিশ অফিসারের বিরুদ্ধে !

তারাপীঠের একটি হোটেলের বাথরুমে এক মহিলার স্নানের ভিডিও মোবাইলবন্দি করার অভিযোগ ! অভিযোগ উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধেই। ঘটনাটি বীরভূমের তারাপীঠ থানার পিছনেরই একটি হোটেলের। তবে যে পুলিশ অফিসারের বিরুদ্ধে , ভিডিও মোবাইলবন্দী করার অভিযোগ উঠেছে , তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই ঘটনার জেরে ওই মহিলার আতঙ্কিত পরিবার পুজো না দিয়েই বাড়ি ফিরে যান।

জানা গিয়েছে, বুধবার কলকাতার দমদম ক্যান্টনমেন্ট এলাকার তিনটি পরিবার তারাপীঠে গিয়ে থানা সংলগ্নই একটি হোটেলে তিনটি রুম নেন । ওই হোটেলেই ওই তিনটি ঘরের মাঝের অন্য একটি ঘরে থাকছিলেন এক পুলিশ অফিসার। তার বিরুদ্ধেই ভিডিও মোবাইলবন্দী করার অভিযোগ উঠেছে । অভিযোগ ওই পুলিশ অফিসার পাশের ঘরের বাথরুমের ভেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে ভিডিও তুলছিলেন ।

এই ভিডিও করার বিষয়টি বাথরুমে থাকা মহিলাটি বুঝতে পেরে যান । তিনি চিৎকার শুরু করলে তার সঙ্গে থাকা অন্যান্য সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং হোটেল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের দাবী ওই অভিযুক্ত পুলিশ অফিসার , চিৎকার শুনে মোবাইল থেকে ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করলেও মোবাইলের একটি অংশে থেকে যায় ভিডিওটি । উল্লেখ্য , ওই মহিলা এও দাবী করেন যে , অভিযুক্ত পুলিশ অফিসার ভুল স্বীকার করলেও তাঁদের জোর করে থানায় নিয়ে গিয়ে চাপ সৃষ্টি করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয় । কিন্তু তাও নিরাপত্তাহীনতার কারণে , তারা পূজো না দিয়েই বাড়ি ফিরে আসেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.