জেলা

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে প্রাচীন মাছের বাজারে ছাদের চাঙর ভেঙে গুরুতর আহত এক ব্যবসায়ী

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বড়বাজারের ভিতর মাছের বাজারে ছাদের চাঙর ভেঙে পড়ায় গুরুতর যখম হয় সোমবার কেশব মাঝি নামে এক ব্যবসায়ী। তার স্ত্রী মুনমুন মাঝি বলেন, কাটোয়া মহকুমা হসপিটালে নিয়ে গিয়েছিল কে বা কারা জানিনা। তাদের মধ্যে একজন ছেলে বাড়িতে পৌঁছে দেয় তখন জানতে পারি আমার স্বামীর এই অবস্থা। কিন্তু এখনো রক্ত পড়ছে এমত অবস্থায় কি করবো ভেবে উঠতে পারছি না, এছাড়া আমার স্বামীর যদি কিছু হয়ে যেত তাহলে কি হত? আমার অল্প বয়সী দুই ছেলে নিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় থাকতো না।

কেশব মাঝির বাড়িতে গিয়ে দেখা গেল যন্ত্রণায় ছটফট করছে, এখনো রক্ত পড়ছে মাথা দিয়ে। তার বাড়ির লোকজন বলছে আবার হসপিটালে আমরা নিয়ে যাচ্ছি। আহত কেশব মাঝি যন্ত্রণায় ছটফট করতে করতে বলেন ছাদের চাই ভেঙে আমার মাথায় পরে আর তাতেই আহত হই আমি।

কাটোয়া শহরের মাছের বাজারে গিয়ে দেখা গেল করুন অবস্থা জরাজীর্ণ দশা ছাদের, শুধু ছাদ নয় আশেপাশের দেয়াল থেকে শুরু করে মেঝের অবস্থা খুব খারাপ। মাছ ব্যবসায়ী শ্রীকান্ত দাস বলেন, যে কোন মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে। পেটের দায়ে ঝুঁকি নিয়ে আমরা ব্যবসা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.