জেলা

রাস্তার উন্নয়ন ও মেরামত প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠান করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পুর নিগমের ৫৮,২৩,০৫৪.০০ টাকা অর্থানুকূল্যে, ৩৪ নং ওয়ার্ডের পাইপলাইন থেকে বাল্মীকি বিদ্যাপীঠ হয়ে এন জে পি প্রধান সড়ক অবধি রাস্তার উন্নয়ন ও মেরামত প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠান করলেন মেয়র গৌতম দেব।আজ এই উদ্বোধন করে তিনি জানান সড়ক উন্নয়ন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনমুখি প্রকল্প।তিনি চান এই রাজ্যের উন্নয়ন তাই তিনি এই রাস্তার উন্নয়নের দিকে নজর দিয়েছেন।এর ফলে সবচাইতে বেশী উপকৃত হবেন সাধারন মানুষ।যাদের দরকার তারাই এই উন্নয়নের সূযোগ এবং সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উত্তরবঙ্গের সড়ক উন্নয়নের উপরে জোর দিয়েছেন।তাই এবারে উত্তরবঙ্গের রাস্তার উন্নয়ন করা হবে। মেয়র আরো জানান আমাদের লক্ষ সার্বিক উন্নয়ন তাই এর প্রথম প্রয়োজন।আগামীদিনে আরো রাস্তা তৈরী হলে উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের যোগাযোগ আরো সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.