অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে বিশাখাপত্তনমের সমুদ্র। উপকূলবর্তী এলাকায় তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, ২ নভেম্বর গভীর রাত থেকে ৩ নভেম্বর ভোরের মধ্যে ওঙ্গোলের কাছাকাছি নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি।
আবহাওয়া দফতর জানিয়েছে, স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। সমুদ্রে থাকা মৎস্যজীবী ও উপকূলবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।







