রাজনীতি

‘দাদা থেকে দাদু হলেও কিছু হবে না’— শুভেন্দুকে ব্যঙ্গ অভিষেকের কণ্ঠে

চার বছর আগে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা ভবিষ্যদ্বাণী মিলেছিল হুবহু। গত লোকসভা ভোটের আগাম অনুমানও হয়ে গিয়েছিল নিখুঁত। আর এবার, ২০২৬-র বিধানসভা ভোট নিয়েও নিজের ভবিষ্যদ্বাণী ঘোষণা করে ফের আলোচনার কেন্দ্রে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বুধবার ডায়মন্ডহারবারে নিজের সংসদীয় এলাকার এক জনসভা থেকে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি? ভুলে যেও না, গতবার ৭৭ পেয়েছিলে, এবার ৫০-এর নিচে আটকে যাবে। এই সভা থেকে আমি ঘোষণা করে গেলাম।”

কোথা থেকে এ আত্মবিশ্বাস? অভিষেকের জবাব, “মানুষ আর তৃণমূলের কর্মীদের প্রতি আমার বিশ্বাসই আমার ভরসা। যারা বছরভর মানুষের পাশে থাকে, তারা কখনও ব্যর্থ হয় না।”

বাংলার মাটিতে বিজেপির ‘অপারেশন সিঁদুর’ বা এমএলএ কেনাবেচার ছক কার্যকর হবে না বলেও দাবি করেছেন অভিষেক। তাঁর মতে, “এটা বাংলা। এখানে ধর্মের নামে অশান্তি ছড়ালে মানুষই প্রতিবাদে রুখে দাঁড়াবে।”

মহেশতলার সাম্প্রতিক ঘটনাকে সামনে রেখে বিজেপির ‘লাশের রাজনীতি’-র পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলেও দাবি তাঁর। পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও কটাক্ষে বিদ্ধ করে বলেন, “তুমি দাদা থেকে জেঠু হয়ে যাবে, তবু তৃণমূলকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। চ্যালেঞ্জ রইল।”

অভিষেকের এই বক্তৃতা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার, ভবিষ্যদ্বাণী এবারও মেলে কিনা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.