কলকাতা

পিতৃপক্ষই পূজো উদ্বোধন মমতার ! খুলে গেলো একাধিক বড় পূজো মন্ডপ

রবিবার মহালয়া , পিতৃপক্ষের সমাপ্তি , দেবীপক্ষের সূচনা। তবে পিতৃপক্ষতেই একাধিক বড় মন্ডপগুলির উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী ! দেবীপক্ষের শুরু হওয়ার আগের সন্ধ্যায় অর্থাৎ , শনিবার শ্রীভূমি-টালা প্রত্যয়-হাতিবাগান সর্বজনীনের মতো , একাধিক পুজোর উদ্বোধন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় যান, হাতিবাগান সর্বজনীনের পূজো মণ্ডপে । তারপর , মণ্ডপের ফিতে কেটে , এবছরের মতো পুজোর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী । তবে পিতৃপক্ষেই পূজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, “কালকে মহালয়ার মাতৃ তর্পণ হবে। মাতৃ-তর্পণের আগে মাতৃ-মূর্তির উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজ আমি প্যান্ডেল উদ্বোধন করলাম।” পাশাপাশি পূজো মণ্ডপগুলোতে মাঝে মধ্যে একটু বাংলা গান বাজানোরও আবেদন জানান । হাতিবাগানের পর মুখ্যমন্ত্রী টালা প্রত্যয় – শ্রীভূমিরও মণ্ডপ উদ্বোধন করেন ।

অপর দিকে আবার পিতৃপক্ষেই মাতৃমণ্ডপের উদ্বোধন নিয়ে শুভেন্দু অধিকারী বলেন , “ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান। একটাই কথা বলব জাগো হিন্দু জাগো।” কটাক্ষ করতে ছাড়েননি , বিজেপির নয়া রাজ্য সভাপতিও । শমীক ভট্টাচার্যের কথায়, “ওঁর উপর মহাদেবের ভরসা আছে। মমতার উপর ভরসা আছে বলেই তো দেবী দুর্গাকে মহাদেব মর্তে পাঠাচ্ছেন। মা দুর্গার এই জনপ্রিয়তা তৃণমূল দাবি করে তারাই করেছে। মমতাই ভগবান, আর ভগবানই মমতা। উনিই পঞ্জিকার উর্ধে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.