রাত পোহালেই শুরু হতে চলেছে দেবী পক্ষ। এই দুর্গোৎসবে রাজ্য সরকার প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। তবে এই উৎসবের আবহাওয়ায় নতুন বিতর্কে জড়ালেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে।
নন্দকুমার বিডিও অফিস প্রাঙ্গণে অনুদান বিলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে। সেখানেই অনেক ক্লাব অনুদান নেওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখছে না। বিধায়কের বক্তব্য অনুযায়ী, তিনি নিজে তালিকা হাতে নিয়ে মন্ডপগুলি ঘুরে দেখবেন। পাশাপশি যেসব ক্লাবে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না, সেই সমস্ত ক্লাবে পরের বছর থেকে অনুদান বন্ধ করে দেওয়া হবে।
তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরেই কড়া ভাষায় তীব্র আক্রমণ করলেন বিরোধীদলনের তার শুভেন্দু অধিকারী । তাঁর দাবি, রাজ্য সরকার ধার করে এই অনুদান দিচ্ছে, অথচ ক্লাবগুলির উপর বাড়তি চাপ তৈরি করা হচ্ছে।
সমালোচনার মুখে দাঁড়িয়ে বিধায়ক সুকুমার দে জানান, মুখ্যমন্ত্রীর অনুদান বারংবার আদালতে চ্যালেঞ্জ করা হলেও তা বহাল রয়েছে। তাঁর মতে, অনেক ক্লাব মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রকল্পগুলিকে তুলে ধরছে না, তাই তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন। উৎসবের আনন্দের মাঝে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। রাজ্যজুড়ে ফের আলোচনায় এসেছে দুর্গাপুজোর অনুদান নিয়ে রাজনীতির তরজা।







