জেলা

তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে দেওয়াল লিখন।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচার শুরু করল তৃণমূল। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের নাম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা হতেই প্রচারে নেমে পড়ল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার ধূপগুড়ি শহরে দেওয়াল লিখন শুরু করল পুর প্রশাসনিক মন্ডলির সদস্য তৃণমূল নেতা অরূপ দে।
পুরসভার ১০ নং ওয়ার্ডে দেওয়াল লিখলেন তৃণমূল নেতা অরূপ দে। তৃণমূল কংগ্রেস প্রার্থী এখনো কলকাতাতেই রয়েছেন। মঙ্গলবার সকালে ওনার ধূপগুড়িতে আসার কথা। তবে প্রচারের জন্য ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিধায়ক এবার দিল্লি যাবে এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসে নেতৃত্বের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.