জেলা

অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পন যুবকের।

বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পন যুবকের । ঘটনার জেরে উত্তপ্ত মালদহের হবিবপুর । অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ করে এলাকাবাসী । রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখান পরিবার-পরিজন এবং গ্রামবাসীরা । বৃহস্পতিবার রাতে মালদার হবিবপুরের ইংলিশ মোহনপুরের বাসিন্দা ওই কিশোরীর বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন । বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিল মেয়েটি । সে সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ বাড়িতে গিয়ে ভাইকে দরজা বন্ধ করে মেয়েটিকে বাইরে টেনে এনে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ ।

এই ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে গ্রামে ।
মালদহ- নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডি হাসপাতাল মোড় এলাকায় অবরোধ হয় । উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.