সুন্দরবনের বর্ষার জলে ভাসছে নতুন আতঙ্ক! উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের আম্বেরিয়ার নতুনহাটে এক মৎস্যজীবীর পাতা জালে আটকাল এক জোড়া বিশাল বিষধর পদ্মগোখরো!
স্থানীয় মৎস্যজীবী শুভেন্দু কয়াল নিজের পুকুরে পাতানো জাল থেকে তুলে আনেন এই বিপজ্জনক জোড়া। সাপ দুটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট করে।
গ্রামবাসীরা জানাচ্ছেন, প্রবল বর্ষায় খাল-বিল-নদীর জল উপচে পড়ছে। নদীর নোনা জল ঢুকে পড়েছে লোকালয়ে। এর ফলে বাড়ছে সাপ-পোকামাকড়ের উপদ্রব, আতঙ্কিত গ্রামবাসীরা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে। ফলে এই সাপ আতঙ্ক আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা।
এই ঘটনার পর বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। এলাকায় সচেতনতা এবং নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন!
সুন্দরবন মানেই শুধু সৌন্দর্য নয়, বর্ষায় বিপদও!







