রবিবার দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিলেন তৃণমূলের নেতাকর্মীরা ৷ লক্ষ্যে অবিচল থাকতে ট্রেন না-পেয়ে বাসে চেপে রাজধানীতে যাচ্ছেন রাজ্য সহ বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা৷ দিল্লিতে পৌঁছে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ পরপর দু’দিনের কর্মসূচি কী হবে, তা রবিবার রাতেই ঠিক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে।
পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি আউসগ্ৰাম বিধায়ক শ্রী অভেদানন্দ খান্দারও রওনা দেন দিল্লির উদ্দেশ্যে। বিধায়কের সাথে আউসগ্ৰাম দুই ব্লকের একনিষ্ঠ তৃণমূল কর্মী সেখ আবদুল লালন, এবং পঞ্চায়েত সমিতি র সভাপতি সহ আউসগ্ৰাম এক ব্লকের পঞ্চায়েত সমিতি র সভাপতি তাপস চ্যাটার্জি, যুব নেতা শান্তা প্রসাদ রায় চৌধুরীও রওনা দেন দিল্লির উদ্দেশ্যে।







