জেলা

বাস্তবে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কপাল কুণ্ডলার কালী মন্দির !

বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের মধ্যে অনেক কমই আছেন যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘কপাল কুণ্ডলা’ উপন্যাস পড়েননি। বাস্তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপাল কুণ্ডলী মায়ের মন্দির রয়েছে মেদিনীপুরে।

ছোট্ট কালী মন্দিরটি রাস্তার পাশেই অবস্থিত।পুরোহিত সকাল এবং সন্ধ্যা দু’বেলা পুজো করে যান। সন্ধ্যাবেলায় নিয়ম করে তাকে আরতি করা হয়। যদিও এটি আসল মন্দির নয় ।আসল মন্দিরটি রয়েছে আর একটু ভেতরে। সেখানে রয়েছে সিদ্ধেশ্বর শিবমন্দির ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি সৌধ। সেখানে স্বয়ম্ভু শিব লিঙ্গ রয়েছে। ওখানকার এলাকাবাসীদের মতে ইনি হলেন বাবা সিদ্ধেশ্বর মহাদেব। মন্দিরটির বিপরীতে এক বিশাল আকৃতির বটগাছ আছে। এই মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো।

কালেক্টর থাকাকালীন বঙ্কিমচন্দ্র এই মন্দিরে এসেছিলেন। সেই সময় নদীর পাড়ে গভীর বনের মধ্যে ছিল মায়ের মন্দির। এক তান্ত্রিক তার আরাধনা করতেন। এইসব দেখার পরেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কপালকুণ্ডলা উপন্যাসটি লেখার চিন্তাভাবনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.