পুলিশ সূত্রে খবর গতকাল রাতে একটি বিশেষ অভিযান চালানো হয় অবৈধ বাজি বাজেয়াপ্ত করতে। রানাঘাট পুলিশ জেলার চল্লিশটি জায়গাতে এই অভিযান চলে এবং সেখান থেকে তিন জায়গা থেকে উদ্ধার করা হয় বেআইনি বাজি, পুলিশ সূত্রে খবর কল্যাণী থানার রথ তলা বিধানপল্লী এলাকা থেকে চল্লিশ কেজি অবৈধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। অপরদিকে চাকদা থানার চাদুরিয়া মালোপাড়া এলাকা থেকে ন কেজি ৪০০ গ্রাম অবৈধ বাজি উদ্ধার করে পুলিশ। অপরদিকে গাংনাপুর থানার বিবেকানন্দ পল্লী থেকে পাঁচ কেজি অবৈধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর ধৃত তিনজনের নাম উত্তম দাস অভিজিৎ হালদার এবং রাজু শীল। এদের মধ্যে উত্তম দাসের বাড়ি কল্যাণী রথ তলা বিধানপল্লী এলাকায়, অভিজিৎ হালদারের বাড়ি চাকদা চাদুরিয়া মালোপাড়া এলাকায়, এবং রাজুশিলের বাড়ি গাংনাপুর থানার বিবেকানন্দ পল্লী এলাকায়। শিশুদের বিরুদ্ধে আইনানুপ ধারা লাগু করে তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ জেলা। ধৃতদের আজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
Read Next
November 1, 2026
আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ! মগরা থেকে গ্রেফতার চার, উদ্ধার ২টি পিস্তল ও ৪ লক্ষ টাকা
October 31, 2026
ছাদে নিয়ে গিয়ে অবোধ শিশুকে নির্যাতন! পকসো আইনে গ্রেফতার চল্লিশোর্শ্ব অভিযুক্ত অর্জুন সর্দার
October 31, 2026
রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
October 31, 2026
সঙ্কোশ নদীতে ভেসে উঠল টন টন মরা মাছ! বাজারে ছড়িয়ে পড়েছে সেই মাছ, বিষক্রিয়ার আশঙ্কায় সতর্কবার্তা বনমন্ত্রীর
October 31, 2026
‘লাস্ট ওয়ার্নিং! এবার কাঁটা লাগিয়ে দেবে পুলিশ’, রাস্তার পার্কিং নিয়ে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি বিধায়কের
Related Articles
Check Also
Close
-
জাতীয় সড়কে বাস দূর্ঘটনা! আহত কমপক্ষে ১২November 17, 2023







