লাদাখে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে নতুন করে তৈরি হল বিতর্ক। হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস (HIAL)-এর অধীনস্থ ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’-এর সমস্ত কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল লাদাখ প্রশাসন। বুধবার, ৩ নভেম্বর এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্কুলটির যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল HIAL। বিকল্প শিক্ষাব্যবস্থা, পরিবেশবান্ধব জীবনযাপন এবং স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। প্রশাসনের এই নির্দেশকে কেন্দ্র করে লাদাখের শিক্ষা ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে হাইকোর্টের চূড়ান্ত রায়ের পরই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
Read Next
November 16, 2026
ভোটার তালিকায় কারচুপি নাকি প্রশাসনিক সিদ্ধান্ত? ৪৮ প্রশ্নে নির্বাচন কমিশনকে কোণঠাসা করল বিরোধীরা
November 16, 2026
বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত সুপ্রিম কোর্টের
November 16, 2026
সিআরপিএফ ক্যাম্পে হামলার ৫ দিনের মধ্যেই সাফল্য সেনার, কুলগামে নিকেশ লস্করের দুই জঙ্গি
November 16, 2026
সীমান্তের কাছেই বন্দুকের নলে এসইউভি ছিনতাই! পাঞ্জাব ও জম্মুতে জারি হাই অ্যালার্ট
November 16, 2026
মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে পাত পেড়ে খাওয়ালেন ৮০ বছরের বৃদ্ধ, নাতির হাতে তুলে দিলেন পরিবারের দায়িত্ব
November 15, 2026
প্রেমের ফাঁদে ফেলে নাশকতার ছক! রাজস্থান ট্রেন বিস্ফোরণে পাক যোগ, ধৃত তরুণী
Related Articles
Check Also
Close







