বিনোদন

ভারতে নিষিদ্ধ ‘সফট পর্ন কন্টেন্ট’ প্রচারকারী অ্যাপ। অভিযুক্ত হলেন একতা কাপুর

বর্তমান সমাজে ও টি টি প্ল্যাটফর্মের চল অনেক হারে বৃদ্ধি পেয়েছে। দর্শকদের জন্য রয়েছে হরর, কমেডি, থ্রিলার, রোম্যান্টিক এর মত হরেক রকম কন্টেন্ট। যে মানুষ যে কন্টেন্ট পছন্দ করেন, তারা সেই কনটেন্ট দেখার সুযোগ পেয়ে যাচ্ছেন খুব সহজেই। কিন্তু এই সব কন্টেন্টের বাইরে আরও একটি বিশেষ কন্টেন্ট আছে, যার দর্শকের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। এবং সেই কন্টেন্টটি হল ‘সফট পর্ন কন্টেন্ট’, যা এই সমাজকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে।

সমাজকে সঠিক পথে রাখার উদ্দেশে‘সফট পর্ন কনটেন্ট’প্রচারের বেশ কয়েকটি অ্যাপ ভারতে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করেছে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বা এমআইবি। এমআইবি এ দেশের প্রায় ২৪টি ‘সফট পর্ন কনটেন্ট’ প্রচারকারী অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করেছেন। এই খবর জনসমক্ষে আসার পর প্রযোজক একতা কাপুরকে অভিযুক্ত করা হয় নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলির অন্যতম ‘অল্ট’অ্যাপের সাথে যুক্ত হওয়ায় কারণে।

এই অভিযোগ মানতে চাননি তিনি। এই অভিযোগের বিরুদ্ধে প্রযোজক একতা কাপুর একটি বিবৃতি লেখেন। তার বক্তব্য, “আমি এবং আমার মা শোভা কপূর ‘অল্ট’ অ্যাপের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নই। ২০২১ সালেই এই সংস্থা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা।”

জানা গিয়েছে, এমআইবি যে যে অ্যাপগুলি নিষিদ্ধ করেছে তার তালিকায় রয়েছে অনেক জনপ্রিয় অ্যাপ। এই তালিকায় ‘অল্ট’অ্যাপ ছাড়াও ‘বুমেক্স’,‘উল্লু’, ‘গুলাব’,‘দেশি ফ্লিক্স’-সহ আরও কিছু জনপ্রিয় অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্মের নাম রয়েছে। এমআইবি এর বক্তব্য, ধারা ৪ যা, ১৯৮৬ সালের অশ্লীল ভাবে নারী শরীর প্রদর্শনের নিষেধাজ্ঞার আইন, ধারা ৬৭ এবং ৬৭এ যা, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন এবং ধারা ২৯৪ যা, ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার আইন -এই বিশেষ নিষেধাজ্ঞা ও আইনের লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.