বিষ পান করিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
চাঁচল থানার হজরতপুর গ্রামের ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতার নাম মিলি খাতুন,বয়স ১৯।স্বামী মাসরেকুল আলম সহ শ্বশুর শাশুড়ি আলাউদ্দিন ও আবেদা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৃতার বাপের বাড়ি রাঙাইপুর গ্রামে।
অভিযোগ,সামাজিক মতে বিয়ে হওয়ার পর পণের দাবি করছিল জামাই।এনিয়ে স্ত্রীর উপর স্বামী সহ তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন।গতকাল রাতে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ।রাতেই পুলিস তাদের গ্রেপ্তার করে।তাদের শাস্তির দাবি জানিয়েছে মিলির পরিবার।







