জেলা

মদ্যপ অবস্থায় এক সপ্তম শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ জগাছা থানার পুলিশের বিরূদ্ধে।

জন্মদিনে স্কুলের সামনে বন্ধুদের কাছে শুভেচ্ছা নিতে গিয়েছিল হাওড়া জগাছা মুচিপাড়া এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণীর ওই ছাত্র। আর সেখানেই জগাছা থানার চারজন পুলিশ কর্মী হঠাৎই তাকে জিজ্ঞাসা করে সে সেখানে কি করছে এর পরেই যখন সেই ছাত্র জানায় সে বন্ধুদের থেকে তার জন্মদিনের শুভেচ্ছা নিতে এসেছে। এরপরেই সেই ছাত্রকে মদ্যপ অবস্থায় থাকা এক পুলিশ কর্মী পিঠে বুকে ঘুসি মারে পাশাপাশি তার পায়ে একাধিক জায়গায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করে ওই ছাত্র। ছাত্রের বাড়ির লোক জগাছা থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে পুলিশ অভিযোগ না নিয়েই তাদেরকে ফিরিয়ে দেয়। ছাত্রের মা জানান মদ্যপ অবস্থায় নাবালক ছেলেকে এইভাবে পেটানোয় সংশ্লিষ্ট পুলিশ কর্মীর শাস্তির দাবি জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.