রাজ্য

মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামানো হল যাত্রীদের পৌঁছালো দমকলের ইঞ্জিন!

কলকাতার মহাজাতি সদনের সামনে একটি মিনিবাসে আগুন লেগে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি থেকে বিবাদী বাগ রুটের একটি বাসে আগুন লাগে।

বাসটি বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল। ব্যস্ত সময়ে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় যাত্রী এবং স্থানীয়দের মধ্যে। বাসের সমস্ত যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে আনা হয়।

জানা গিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুন ছড়ায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুন নেভানোর কাজে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ব্যস্ত রাস্তার মধ্যে এই ঘটনা ঘটায়, অন্য বাস এবং গাড়িও পর পর দাঁড়িয়ে যায়। অফিস টাইমে ব্যস্ত রাস্তায় রীতিমতো যানজট শুরু হয়।

এর আগে শহরে তাপপ্রবাহের সময় কখনও হাওড়া সেতুর উপরে ব্যস্ত সময়ে চলন্ত গাড়িতে আগুন ধরে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে, কখনও আগুন ধরছে ভিআইপি রোড ধরে যাওয়া বিয়েবাড়ির গাড়িতে। কয়েক মাস আগে চাঁদনি চক এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে এমন ভাবে আগুন লাগে, যার জেরে পুড়ে যায় আশপাশে দাঁড়ানো বেশ কয়েকটি গাড়ি। গত এপ্রিলে ট্রাম কোম্পানির একটি চলন্ত বাসে একই ভাবে আগুন লাগে, তাতে কোনও মতে রক্ষা পান যাত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.