রাজ্য

দীঘায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

দীঘায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। তিনি বলেন দীঘায় নির্মায়মান জগন্নাথদেবের মন্দিরের কাজ পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দানা ঝড়ের প্রভাবে দীঘা সমুদ্র সৈকতের কি পরিস্থিতি রয়েছে সেটা দেখবেন। পানীয় জলের জল জীবন মিশন, আবাস যোজনা থেকে শুরু করে সরকারি প্রকল্পগুলি মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা সেবিষয়গুলি খোঁজ নিবেন। মুখ্যমন্ত্রী দীঘা পর্যটন কেন্দ্রে আসা মানে আমরা স্বপ্ন দেখি তিনি নতুন কিছু না কিছু প্রকল্প দিয়ে যাবেন। দীঘায় একটি পার্ক তৈরী হচ্ছে সেটিও দেখবেন। সমস্ত বিষয় দেখার পরে দীঘা জগন্নাথ মন্দির সর্বসাধারণের জন্য কবে খুলে দেওয়া হবে সেই বিষয়টি ঘোষণা করবেন। আগামীকাল তিনি আসবেন। তাঁকে স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুত রয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.