রাজ্য

হেলমেট ছাড়া বাইকে করে রেলমন্ত্রীর পরিদর্শন

সোমবার রাজ্যের বুকে ঘটে গেছে ভয়াবহ রেল দুর্ঘটনা। যার জন্য উদ্বিগ্ন রাজ্যের পাশাপাশি গোটা দেশ। সেই খবর পাওয়ার পরেই উচ্চ পর্যায়ে বৈঠক করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমনকি এরপর বাইকে করে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। তবে কার্যত আইন ভাঙেন রেলমন্ত্রী। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে আমজনতার মুখে।

গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে । ইতিমধ্যে সেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৫ জন। অন্যদিকে আহতের সংখ্যা পেরিয়েছে প্রায় শতাধিক। ঘটনাস্থল পরিদর্শনে এসেছিল দার্জিলিংয়ের নবনির্বাচিত সাংসদ রাজু বিস্তা। এছাড়াও বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেন। এরপর দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাইকে করে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী।

ভারতীয় আইন অনুযায়ী বাইক যে চালাবে অথবা যে বসবে দুজনকেই হেলমেট পরতে হবে। তবে রেলমন্ত্রীর ক্ষেত্রে দেখা গেল পুরো উল্টো নিয়ম। বাইক যে চালাচ্ছিল তার মাথায় হেলমেট থাকলেও রেলমন্ত্রীর মাথায় হেলমেট দেখা গেল না। পুলিশের নাকের ডগা দিয়ে আইন না মেনে ঘুরে বেড়ালেন। তবে পুলিশের আধিকারিকেরা একেবারেই নিশ্চুপ হয়ে দেখলেন পুরো বিষয়টা। এই ঘটনা নিন্দার ঝড় উঠেছে সাধারণ মানুষের মধ্যে। কারণ যে কোনো সাধারণ মানুষ যদি এই কাজ করত তাহলে তাকে জরিমানার মুখে পরতে হতো। তবে তিনি কেন্দ্রের হেবিওয়েড মন্ত্রী বলে তার জন্য এইসব নিয়ম কার্যকরী হলো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.