সীমান্তে উদ্ধার বস্তাবন্দি শয়ে শয়ে নিষিদ্ধ কাফ সিরাপ। বাংলাদেশে ফেন্সিডিল পাচারের বানচাল করলো বিএসএফ। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে সীমান্তের ওই এলাকায় টহল দিচ্ছিল বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। সেই সময় হাকিমপুর চেকপোস্টের পাশে তারা একটি বস্তা দেখতে পায়। সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই তার ভিতর থেকে উদ্ধার হয় প্রায় ৭০০ বোতল ফেন্সিডিল। যদিও পাচারকারী পলাতক। এই ৭০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ তথা ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান, বাংলাদেশের পাচারের উদ্দেশ্যেই এই ফেন্সিডিল গুলি জড়ো করে রেখেছিল পাচারকারীরা। বিএসএফের জওয়ানদের টহল দিতে দেখে তারা সেই ফেন্সিডিল গুলি রেখে পালিয়ে যায়। ইতিমধ্যে পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফ আধিকারিকরা। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ গুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তর হাতে তুলে দেওয়া হয়েছে।
Read Next
November 4, 2026
আন্দোলনের আবহেই বড় সিদ্ধান্ত! বাড়ছে পোশাক শ্রমিকদের বেতন, জানুয়ারি থেকেই মিলবে বাড়তি টাকা
November 4, 2026
পরশুড়ার সভা থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা, আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করতে পারেন শুভেন্দু
November 4, 2026
“৭৩ নম্বর ওয়ার্ডে জিতে দেখান, তারপর দিল্লি যাবেন”—কলকাতার পৌরভোটের আগে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর
November 4, 2026
সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ, নাশকতার আশঙ্কায় তদন্তে ATS ও CID
November 3, 2026
বাংলার SIR-এ ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কী জানালেন বিচারপতি?
November 3, 2026







