পুরনিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেশ নড়েচড়ে বসেছে। প্রত্যেকদিনই কোনো না কোনো নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি তল্লাশি করছে। ঘন্টার পর ঘন্টা কেন্দ্রীয় বাহিনী তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছে তাদের।
কিন্তু এতদিন ধরে তাদের শুধু তৃণমূল নেতা মন্ত্রী দের ডাকা হচ্ছে এই অভিযোগই করছেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদের হেনস্থা করার অভিযোগ উঠেছে বারবার।
কিন্তু এবার বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি তল্লাশি। প্রসঙ্গত এই বিধায়ক আগে রানাঘাটের পুরসভার পুরপ্রধান ছিলেন। পুরনিয়োগ দূর্নীতি মামলায় তারও কোনো যোগ আছে কি না সেই নিয়ে শুরু হয়েছে তল্লাশি। বাড়িতেই চলে জিজ্ঞাসাবাদ।







