রাজনীতিরাজ্য

আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতিতে রদবদল বিজেপির অন্দরে

২৬ এর বিধানসভা নির্বাচনের রণনীতি তৈরি করতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এর আগের মেগা সমাবেশের মাধ্যমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীদের আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে বার্তা দিয়েছেন। এবার কেন্দ্রের শাসক দল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বিজেপি সভাপতিদের রদবদল করল নেতৃত্ব।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলের পাখির চোখ এই ২০২৬ সালের নির্বাচন। তাই এবার স্ট্র্যাটেজি ঠিক করতে ময়দানে নেমে পরেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই পদ্ম শিবিরের অন্দরে নতুন চালু করেছে। যেখানে বলা রয়েছে বিধায়করা আর জেলা সভাপতি পদে থাকতে পারবেন না। তাই এবার সব মিলিয়ে রঙের উৎসবের মধ্যে রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিদের না নাম ঘোষণা করা হয়েছে। তারপরেও আরো বাকি রয়েছে ১৮ টি জেলার সভাপতির নাম বাছাই। তবে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সেই সমস্ত নাম জানা যাবে। সভাপতি বদল হয়েছে কলকাতা উত্তর শহরতলির জেলাগুলিতে।

অন্য অন্যতম গুরুত্বপূর্ণ হলোবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি খাসতালুক অর্থাৎ তমলুকে পরিবর্তন হয়েছে সভাপতির। বিজেপির সভাপতি ছিলেন বিধায়ক তাপসী মণ্ডল। বর্তমানে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এবার সেখানেই সভাপতির দায়িত্ব নিলেন মলয় সিনহা। এবার উল্লেখ্যজনক সেই সভাপতিদের তালিকায় দেখা গেল ১৫ জনের নতুন নাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.