ফের উত্তাল হয়ে উঠল বিধানসভার কক্ষ। বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় লাগাতাম স্লোগান দিতে থাকে বিজেপির বিধায়কেরা। যার ফলে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিধানসভা। এরপর ফের বিজেপির বিধায়করা স্লোগান দিতে দিতে বিধানসভা থেকে ওয়াক আউট করে।
গত কয়েকদিন আগেই সরস্বতী পুজোয় বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত হওয়ায় সেই নিয়ে আলোচনা করতেছে বিধানসভা কক্ষ উত্তাল হয়ে ওঠে। এদিন বিধানসভার সমস্ত কাগজ ছিঁড়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুড়ে মারেন শুভেন্দু অধিকারী। এরপর ক্রমাগত স্লোগান দিতে থাকায় অধ্যক্ষ সাসপেন্ড করেন বিরোধী দলনেতার সহ একাধিক বিজেপি বিধায়ককে। এবারের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাষণ রাখতে যখন কথা বলতে আরম্ভ করে। ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করে। বারংবার মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে দেওয়ার জন্য, তারপরে তারা স্লোগান দেওয়া থেকে বিরত থাকে নি। এরপর ফের বিধানসভার কাগজ ছিড়ে ফেলে দিয়ে ওয়াক আউট করেন সমস্ত গেরুয়া শিবিরের বিধায়করা। তারপরেই বিধানসভার বাইরের চত্বরে প্লাকার্ড হাতে বিক্ষোভে দেখাতে শুরু করেন পদ্মা শিবিরের বিধায়কদের একাংশ।
বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব।”







