উড়োজাহাজ হলো বিলাসবহুল যানবাহনের মধ্যে অন্যতম। এবার সেই বিমানে দেখা গেল অগ্নিকান্ডের মতো ঘটনা। এবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের আমেরিকান এয়ারলাইন্সের ১০০৬-এ বিমানে আগুন লেগে যায়। যার ফলে আতঙ্কে পরিবেশ তৈরি হয় বিমানবন্দর চত্বরে।
কলোরাডো স্প্রিংস থেকে আমেরিকান এয়ারলাইন্সের ১০০৬-এ বিমানের যাত্রা শুরু হয়। তবে হঠাৎ করেই আকাশের মাঝে আসতেই বিকল হয়ে পরে বিমানের ইঞ্জিন। তারপর পরিস্থিতি প্রতিকূল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ডেনভার বিমানবন্দরে দ্রুত অবতরণ করে বিমানটি। এরপরই ঘটে চাই বিপর্যয়। বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। যার ফলে ক্ষনিক মধ্যেই আতঙ্কের সৃষ্টি হয়। সেই আতঙ্কের মধ্যে পরে প্রাণ বাঁচাতে বিমানের ডানা থেকে ঝাঁপ অনেক যাত্রী।
ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকলের আধিকারিকরা। অন্যদিকে বিমানবন্দরে আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ১৭২ জন যাত্রী ও ৬ জন বিমান কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। তবে স্বস্তির বিষয় এটাই কোনো রকম হতায়াতে খবর পাওয়া যায়নি। এবার বিমানবন্দরে কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের তরফ থেকে খতিয়ে দেখা হবে আগুন লাগার কারণ।







