বর্তমানে রবিনা ট্যান্ডন ও অজয় দেবগনদের পরবর্তী জেনারেশন বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে। ‘আজাদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পথ চলা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে অজয় দেবগনের ভাইপো আমান দেবগন ও রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা ঠাডানি। এবার সেই সিনেমা মুক্তি পেল নেটফ্লিক্সে।
২০২৪ সালের জানুয়ারি মাসে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘আজাদ’। অভিষেক কাপুর পরিচালনায় তৈরি হয় এই বিগ বাজেটের সিনেমা। প্রায় ৮০ কোটি টাকা খরচা হয়েছে এই সিনেমা নির্মাণের জন্য। তবে এই সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে মাত্র ১০ কোটি টাকা। যার ফলে বোঝাই যাচ্ছে এই সিনেমা বক্স অফিসে খুব একটা জায়গা করে নিতে পারেনি।
বড় পর্দায় এই খুব একটা দাগ কাটতে না পারলে মানুষের মধ্যে এই সিনেমা নিয়ে উদ্দীপনা খুব একটা কম নেই। যার প্রয়োজন আর দায়িত্ব নিয়েছে রনি স্ক্রুওয়ালা ও প্রজ্ঞা কাপুর। অভিনেতা আমান ও অভিনেত্রী রাশা ছাড়াও দেখা গিয়েছে দিয়ানা পেন্টি, পীযূষ মিশ্র, মহিত মালিক। এছাড়াও এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে অজয় দেবগনকে। এবার সেই সিনেমা ১৪ই মার্চ মুক্তি পেয়ে গেল নেটফিক্সে। তবে এবার ওটিটি প্লাটফর্মের সিনেমা মানুষের মনে জায়গা করে দিতে পারে কিনা সেটাই এখন দেখার।







