সম্প্রতি জমজমাট ভাবে ১০০ দিন পার করল দেব অভিনীত ‘প্রধান’ সিনেমা। টলিউড ইন্ডাস্ট্রিতে রমরমিয়ে চলেছে অভিনেতার সমস্ত সিনেমা। বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেবকে শুধু অভিনেতা হিসেবেই নয় প্রতিযোগ হিসেবেও পাচ্ছে। দুই ক্ষেত্রেই তিনি সাফল্যতা পেয়েছেন। গত তিন বছর ধরেই পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে নায়ক কাজ করে চলেছেন। এবার তারই প্রশংসায় পঞ্চমুখ হলেন পরিচালক ও প্রযোজক।
বর্তমানে দেব হল অন্যতম চর্চিত নাম। রাজনীতি হোক বা ফিল্ম ইন্ড্রাস্ট্রি, সব জায়গাতেই নিজের জায়গা করে নিয়েছেন দীপক অধিকারী। এমনকি বক্স অফিসের হিট তালিকায় রয়েছে দেবের অভিনীত সমস্ত সিনেমা। এখন চলচ্চিত্র প্রেমীরা জানে দেবের সিনেমা মানেই সুপারহিট হবে। গত তিন বছর ধরে বড়দিনের ভক্তদের উপহার দিচ্ছেন টনিক, প্রজাপতি ও প্রধানের মতো একাধিক সিনেমা। ওই সব সিনেমার পরিচালক ছিলেন অভিজিৎ সেন। এমনকি প্রযোজনার দায়িত্বে ছিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ও বেঙ্গল টকিস। অতনু রায়চৌধুরী বেঙ্গল টকিসের কর্ণধার।
এই দুজনের সাথেই হিট সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন নায়ক দেব। পরিচালক ও প্রযোজগের মতে অভিনেতা প্রত্যেকটা ছবিতে নিজেকে ভেঙেছে। এই চরিত্রগুলি নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন নায়ক। যার জন্য তিনি আজকের এই সফলতা পেয়েছেন। এখন তাঁর ঝুলিতে রয়েছে অনেক গল্প। ইতিমধ্যেই শেষ পর্যায়ে শুটিং চলছিল সৃজিত মুখার্জী পরিচালিত ‘টেক্কা’।
এছাড়াও দেবের সঙ্গে ইধিকা, বরখা বিস্ত সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত অভিনীত সিনেমা ‘খাদানে’র শুটিং চলছিল জোড়কদমে। তবে এখন লোকসভা নির্বাচনের কারণে বন্ধ রয়েছে সমস্ত শুটিং। এমনকি অন্যান্যবারের মতো এবারেও বড়দিনে থাকছে দেব, অতনুর রায় চৌধুরী ও অভিজিৎ সেনের কোনো একটা চমক থাকতে পারে বলে জানা গেছে। তবে এখনো সেই সম্পর্কে কিছু প্রকাশিত করা হয়নি।
পরিচালক অভিজিৎ সেন জানিয়েছেন, ‘দেবের সমসাময়িক সুপারস্টাররা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারেনি, একই ধারায় রয়ে গেছে, তাই আজ দেবের বক্স অফিস তাদের থেকে বেশি।’
প্রযোজক অতনু রায় চৌধুরী জানিয়েছেন’দেব এখন বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার। জিৎ, অঙ্কুশ সেই খ্যাতি ধরে রাখতে পারেননি।’







