রাজ্য

ফের একাধিক হাসপাতালে ঘুরে রোগী হয়রানির ফলে মৃত্যু বলে অভিযোগ

বর্তমানে আরজিকরের ঘটনার পর থেকে সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো নিয়েও উঠেছে প্রশ্ন। দিনের পর দিন এত শোরগোলের পরেও দেখা যাচ্ছে রোগী হয়রানি। তিনটে হাসপাতালে ঘোরার পরেও চিকিৎসা না মেলায় মৃত্যু হয় গড়িয়ার বাসিন্দা সুশীল হালদার নামের এক রোগী।

সম্প্রতি দেখা গিয়েছে কখনো স্বাস্থ্য ভবন অভিযান করে আবার কখনও নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে পরিকাঠামো উন্নতির জন্য চিকিৎসক মহলকে দাবি করতে। তারপরেও দিনের পর দিন হয়েই চলেছে রোগী হয়রানি। সুশীল হালদারের মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়ায় সোমবার তাঁকে এসএসকেএমে নিয়ে আসা হয়। তবে সেখানে বেট না থাকার তাকে নিয়ে যাওয়া হয় এন আর এস এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে সেখানেও বেড না থাকায় কোনরকম চিকিৎসা মেলেনি রোগীর।

এরপর খানিকটা বাধ্য হয়ে রোগীকে নিয়ে তার পরিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে যায়। সেখান থেকে রোগীকে এসএসকেএমে ভর্তির জন্য চিঠি লিখে দেওয়া হয়। তবে শেষ মুহূর্তে হাসপাতালে ঢুকানোর সময় রোগীর অবস্থা আরো আশংকা জনক হয়ে পরে। যার ফলে শেষ রক্ষা করা যায়নি।

তবে এবার প্রশ্ন উঠছে পয়লা নভেম্বর থেকে এসএসকেএম-সহ পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। তারপরেও কেন এত হয়রানি? এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সাধারণ মানুষের প্রশ্ন কবে কোনরকম চিঠি ছাড়াই রোগীরা ঠিকমতো ঠিক সময় চিকিৎসা পাবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.