রাজনীতিরাজ্য

‘মানুষকে বিচার দিন’, আদালতের কাছে আর্জি মমতার

ধর্মতলা থেকে মমতার তোপ: ‘মানুষকে বিচার দিন’, আদালতের কাছে আর্জি; যুবসাথীর টাকা আজ থেকেই দেওয়ার ঘোষণা
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন Mamata Banerjee। একইসঙ্গে বিচারব্যবস্থার কাছে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচারের আবেদনও জানালেন তিনি।
শনিবার ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বিচারকদের কাছে আমার বিনীত অনুরোধ, সাধারণ মানুষকে বিচার দিন। জুডিশিয়ারির কাছে আবেদন, মানুষের পাশে দাঁড়ান।” তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী—সবার নাম বাদ দিয়ে বিজেপি জিতবে না।”
ধর্মতলার মঞ্চ থেকেই কেন্দ্রের উদ্দেশে হুঁশিয়ারির সুরে Mamata Banerjee বলেন, “বাংলা তৈরি আছে। নোংরা খেলা খেললে বাংলা রেগে আছে। মানুষের স্বার্থে বলছি, মনে রাখবেন—দিল্লি বেশি দূরে নয়।” একইসঙ্গে আবারও আদালতের কাছে তাঁর আর্জি, সাধারণ মানুষকে যেন ন্যায়বিচার দেওয়া হয়।
এদিন ধর্না মঞ্চ থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘যুবসাথী’ প্রকল্প এবং ভূমিহীন খেতমজুরদের জন্য ঘোষিত দুই নতুন প্রকল্পের টাকা ১ এপ্রিল থেকে নয়, আজ শনিবার থেকেই সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।
মুখ্যমন্ত্রী জানান, ‘যুবসাথী’ প্রকল্পে প্রায় ৯০ লক্ষ থেকে ১ কোটি তরুণ-তরুণী আবেদন করেছিলেন। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই তাঁদের জন্য এই সুখবর দেওয়া হল বলে জানান তিনি। এপ্রিল পর্যন্ত অপেক্ষা না করে বাংলা নববর্ষের আগেই প্রকল্পের অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.