বিনোদন

১১ পর ‘অ্যাকশন’ শব্দটি উঠে এলো পরিচালক প্রভাত রায়ের মুখে! জুটি বাঁধবেন কৌশিক-বাসবদত্তা

বয়সের সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, একই সঙ্গে বৃদ্ধি হয় নতুন ধরনের কাজের খিদে। সম্প্রতি সময়ে এরকম উদাহরণ বহু উঠে এসেছে। তাই বয়স শুধুমাত্র একটা সংখ্যা বললে ভুল বলা হবে না। বরং সেই উদাহরণ তুলে ধরলেন পরিচালক প্রভাত রায়। এবার ৮২ বছর বয়সে টলিউডের শ্যুটিং ফ্লোরে ফিরলেন প্রভাত রায়। সেই সিনেমাতেই প্রধান চরিত্রে ধরা দেবেন কৌশিক সেন ও বাসবদত্তা চট্টোপাধ্যায়।

দীর্ঘ ১১ বছরের বিরতি অবশেষেই শেষ হলো। বহুদিন ধরে রবি ঠাকুরের ছোটগল্পকে বড়পর্দায় জীবন্ত করে তুলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রভাত রায়। তবে গত এক দশকে বেশি তিনি কাজের থেকেই বিরতি নিয়েছিলেন। এবার নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন প্রভাত রায়। এবারও তিনি জীবন্ত করে তুলতে চলেছেন রবি ঠাকুরের এক কালজয়ী গল্প। এবার প্রভাত রায় দীর্ঘ সময়ের পর কাম ব্যাক করতে চলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘বলাই’-এর হাত ধরে। সেখানেই মুখ্য ভূমিকায় থাকবেন কৌশিক সেন ও বাসবদত্তা চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায় ও ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো খ্যাতি সম্পন্ন তারকাদের। পাশাপাশি সঙ্গীত পরিচালনা করবেন কবীর সুমন।

এ প্রসঙ্গে বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় জানিয়েছেন, ‘৮২ বছর বয়সে এমন একটি বিষয় নিয়ে কাজ করতে চেয়েছিলাম যার সঙ্গে মানুষ একাত্ম হতে পারে। রবি ঠাকুরের ‘বলাই’ বাঙালির মনের খুব কাছের গল্প। তিন বছর আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, ভাবিনি আর বাঁচব। কিন্তু একতা আমার জীবনে এসে সবকিছু বদলে দিল। ঠিক যেমন ছোট্ট বলাইয়ের জীবনে ওই শিমুল গাছটা এক পশলা টাটকা বাতাস হয়ে এসেছিল। একতাই আমাকে আবার শ্যুটিংয়ে ফেরার স্বপ্ন দেখিয়েছে। গত ১১ বছর আমি ফ্লোর থেকে দূরে। একতাই চিত্রনাট্য লিখে সব গুছিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল ও সহ-পরিচালক হিসেবে থাকুক, কিন্তু ও রাজি হয়নি। বয়স এবং স্বাস্থ্যের কথা ভেবে এটিকে পূর্ণদৈর্ঘ্যের ছবির বদলে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবেই বানাচ্ছি। সম্ভবত এটাই আমার শেষ কাজ, তাই নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। এটাই আমার কাছে জীবনের সেরা জন্মদিনের উপহার’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.