জেলা

বোম্ব স্কোয়াডের ৪ জনের দল পৌঁছলো খাদিকুলে

পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বোম স্কোয়াট। চারজনের দল পৌঁছেছে খাদিকুলে। খাদিকুলে গতকাল একটি বাগান থেকে ১৩টি বোমা ও প্রায় ৮ কেজি বোমা তৈরির মসলা উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ এক তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির কাজ চলতো। গ্রামবাসীরা গতকাল দুপুরে খবর পেয়ে পুলিশকে খবর দিয়েছিল এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ এসে উদ্ধার করেছে তাজা বোমা ও বোমা তৈরির মসলা। আজও গ্রামে উত্তেজনা রয়েছে। এগরা থানার পুলিশ বোম স্কোয়াট নিয়ে এসে এলাকায় তল্লাশি চালাচ্ছে। যে বাগানে পাওয়া গেছিল বোমা ও মসলা সেই বাগানটি ঘিরে দেওয়া হয়েছে। উল্লেখ্য গত বছর ঠিক এই মাসে খাদিকুল বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। বাজি কারখানার মালিক ভানু বাগ সহ এগারো জনের মৃত্যু ঘটেছিল। গোটা রাজ্যে আলোড়ন পড়েছিল এই খবর। মুখ্যমন্ত্রী এসেছিলেন খাদি কুলে। ভানু বাগের স্ত্রী ও ছেলে জেলে ছিলেন। জেল থেকে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছে তারা। তারপরই এই ধরনের আবার শুরু হয়েছে বলে অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.