দত্তপুকুর থানার নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বেআইনি বাজী কারখানায় ধ্বংস স্তুপে পৌঁছলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। এদিন তিনি ঘটনাস্থলে পৌঁছে কথা বলেন স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে। পরে মহম্মদ সেলিম বলেন শাসক দলের ও পুলিশ প্রশাসনের মদতে এখানে বাজী কারখানার আড়ালে বোমা তৈরির কাজ চলতো, না হলে এত বড় বিস্ফোরণ ঘটে না। অবিলম্বে নিরুপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক সরকার।
পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি দিয়েও তদন্তের প্রয়োজন। তিনি আরো বলেন রাজ্যে কোনো শিল্প নেই নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না ফলত সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এইসব কাজে যুক্ত হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু হচ্ছে।







