চাকরিরাজ্য

সরকারি চাকরিতে বড় স্বস্তি! বাড়ল আবেদনের বয়সসীমা, সুযোগ আরও বেশি প্রার্থীর

সরকারি চাকরির অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা ও বিলম্বের কারণে অনেকেই বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন। সেই পরিস্থিতিতে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গত ১৬ মে অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘West Bengal Services (Raising of Age-limit) Rules, 1981’-এ সংশোধন আনা হয়েছে। নতুন নিয়মে গ্রুপ এ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪১ বছর এবং গ্রুপ বি পদের জন্য ৪৪ বছর করা হয়েছে। অন্যদিকে, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে সাধারণ প্রার্থীরা এখন ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

সরকারের দাবি, গত কয়েক বছরে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে বহু প্রার্থী সময়মতো পরীক্ষায় বসার সুযোগ পাননি। সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু সরকারি দপ্তর নয়, বিভিন্ন সংবিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন, পুরসভা এবং স্থানীয় কর্তৃপক্ষের অধীনে হওয়া নিয়োগেও এই নতুন নিয়ম কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত বয়সসীমা ১১ মে ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে। ফলে ওই তারিখের পর প্রকাশিত সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীরা এই সুবিধা পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.