রাজ্য

SIR শুনানিতে ভোগান্তি বৃদ্ধদেরও ! ফুঁসে উঠলেন মমতা

এসআইআর শুনানিতে কেন বৃদ্ধ-বৃদ্ধা ও দিব্যাঙ্গদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে ? কেন তাদের কেও ডেকে পাঠানো হচ্ছে ? এই মর্মে একাধিকবার তৃণমূল সরকার মুখ্য নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হয়েছে । আর এবার এই ইস্যুতে বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “৬০-৭০ বছরের বৃদ্ধ-বৃদ্ধাদের ডাকছে। পুরুলিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওরা বাবা-মাকে সম্মান করে না।” এদিন মুখ্যমন্ত্রীর আরো হুশিয়ারি , কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে ঘেরাও করা হবে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর।

২৭ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে চলছে এসআইআরের শুনানি পর্ব । বহু মানুষের কাছে গিয়েছে হিয়ারিংয়ের নোটিশ । তবে এই নোটিশ সাধারণ মানুষদের পাশাপাশি গিয়েছে বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের কাছে। আর হিয়ারিং এ গিয়ে স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছেন তারা। সবমিলিয়ে হেনস্তার শেষ নেই । আর এই নিয়েই বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে কমিশনকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতা বলেন, “এসআইআর পর্বে ৫৮ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে। গতকাল পুরুলিয়ায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসআইআর-এর কারণে এত মানুষ প্রাণ হারিয়েছে। ওরা বয়স্ক মানুষদের সম্মান করতে জানে না। ওরা বাবা-মায়েদের সম্মান করে না।”

উল্লেখ্য, ভোটার তালিকার , বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে। বহু মানুষই আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন , আবার বহুমানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছেন । পাশাপাশি SIR প্রক্রিয়ায় কাজের চাপ বাড়ায় বহু BLO এর আত্মঘাতী হওয়ারও অভিযোগ উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.