রাজনীতিরাজ্যশিক্ষা

ইঞ্জিনিয়ার নয়, ভবিষ্যতের নেতা? সৌম্যকে ঘিরে সৌমিত্র খাঁ-এর বার্তা ভাইরাল

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর রাজনীতিবিদদের শুভেচ্ছা ও স্বীকৃতি দেওয়া নতুন কিছু নয়। তবে বিষ্ণুপুরের কৃতি ছাত্র সৌম্য পালকে নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ যা করলেন, তা নজর কাড়ার মতো।

মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বিষ্ণুপুরের সৌম্য পাল। স্বপ্ন দেখে একজন সফল ইঞ্জিনিয়র হওয়ার। কিন্তু সেই সৌম্যর বাড়িতে গিয়ে সৌমিত্র খাঁ শুধু শুভেচ্ছাই জানাননি, দিয়েছেন এক অপ্রত্যাশিত অনুরোধ—দেশের স্বার্থে রাজনীতিতে আসার আহ্বান।

শনিবার দুপুরে সৌম্যর বাড়িতে গিয়ে সাংসদ বলেন, “এস জয়শঙ্কর একজন আইআইটিয়ান। অশ্বিনী বৈষ্ণব রেলের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন। এঁরা দেশের সম্পদ। তেমনই তুমিও হতে পারো। আমরা যেহেতু মেঠো রাজনীতি করি, সেখানে অনেক সীমাবদ্ধতা থাকে। কিন্তু যদি তোমাদের মতো মেধাবীরা রাজনীতিতে আসে, তবে দেশ দ্রুত এগোবে।”

সাংসদের কথায় সৌম্য বিনয়ের সঙ্গে জানায়, এখনই রাজনীতির কথা ভাবছে না সে। তার বক্তব্য, “আমি আপাতত লেখাপড়ায় মন দিতে চাই। ইঞ্জিনিয়র হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। রাজনীতি নিয়ে পরে ভাবা যেতে পারে।”

সাংসদের প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। শিক্ষাক্ষেত্রে কৃতীদের সরাসরি রাজনীতিতে টানার এই প্রবণতা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে সৌম্যর মতো ছাত্রদের সামনে রাজনীতির নতুন দরজা খোলা হচ্ছে—এটুকু বলাই যায় নিশ্চিতভাবে।

আপনি কি মনে করেন, মেধাবী ছাত্রদের এমনভাবে রাজনীতিতে টানা উচিত?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.