বঙ্গে শীত যেন টানআপ করে ফিরে এলো। যার ফলে শুক্রবার সকাল থেকেই কনকনে শীতে কেঁপে উঠেছে রাজ্যবাসী। এখন অবশ্য অনেকেই ভাবছেন মাসের শেষ দিকে কী পরবে শীত? শীতের আমেজ কী আরো বেশি দিন ধরে পরবে ? এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর দিল বড় আপডেট।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে আবারও ঠান্ডা বাড়বে। আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে হলকা ইক্টু বেশী শীতের পরিমাণ বড়বে। এরসঙ্গে ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকবে নদীয়া, বীরভূম থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। এর পাশাপাশি উত্তরবঙ্গের আজ ঘন কুয়াশার দাপট থাকবে মূলত চার জেলায়। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুরের লেটেস্ট আপডেট অনুসারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও হেরফের হবে না।
আজ কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্ৰি সেলসিয়াস।এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৬ শতাংশ।







