অফবিট

অ্যালার্জির সমস্যা এড়িয়ে চলুন, ঘরোয়া উপায়ে

অ্যালার্জি এখন একটি সাধারণ সমস্যা । এতে বেশির ভাগ মানুষই ভুগছেন । আবহাওয়া পরিবর্তন হলে অ্যালার্জি দেখা দেয়। শরীর যখন কোনa নির্দিষ্ট পদার্থের প্রতি প্রতিক্রিয়া দেখায়, তখন একে অ্যালার্জি বলে। খাবার থেকে শুরু করে পোষ্য প্রাণী, পাখি, আবহাওয়ার পরিবর্তন, গন্ধ ইত্যাদি থেকে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির ক্ষেত্রে, শরীরে ঘা দেখা দেয় । কখনও কখনও ছেদ লাল হতে পারে । চুলকানির কারণে এই লাল দাগ সংক্রমিত হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে । ঋতু পরিবর্তনের কারণে সৃষ্ট অ্যালার্জির কারণেও শ্বাসকষ্ট, বমি ও জ্বর হতে পারে । তাই জেনে নিন এর প্রতিরোধে কী কী পদক্ষেপ নিতে হবে

১) এলার্জির ক্ষেত্রে দুধ ও হলুদ গুঁড়ো এবং মধু একসঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।এককাপ দুধে ১ চা-চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ মধু মিশিয়ে একটু গরম করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটি পান করুন।

২) আপনার যদি খুব এলার্জির সমস্যা থাকে তাহলে সকাল বেলায় খালি পেটে এক গ্লাস জল এর মধ্যে হাফ চা চামচ কাঁচা হলুদের রস বা কাঁচা হলুদ বাটা মিশিয়ে সেটিকে পান করুন দেখবেন এলার্জি থেকে অনেকটাই ভালো থাকবেন।

৩) হাফ চা চামচ মধু, কাঁচা হলুদ লিকার চায়ের সাথে মিশ্রণ করে দিনে দুবার পান করুন দেখবেন এলার্জি থেকে অনেকটাই ভালো থাকবেন।

৪) এক টুকরো হলুদ বেঁটে তার সাথে হাফ কাপ মধু, এক চা-চামচ লেবুর রস এবং দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশি বায়ুরোধী পাত্রে সেটিকে সংরক্ষণ করে রাখুন। প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ করে একটি খান দেখবেন এলার্জি অনেকটাই কমে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.