আমাদের মনে হচ্ছিল জানুয়ারির শেষে যেন ঠান্ডা আমাদের ছেড়ে চলে গেল। তবে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ফেব্রুয়ারি থেকে আবারো জাকির ঠান্ডা পড়েছে। আরে সুন্দর মৌরসুমে প্রমাণ ভ্রমণপিপাসুরা কোথাও যাবেন না তা কি করে হয়?কলকাতার থেকে কয়েক ঘন্টা দূরে মিনি সুইজারল্যান্ড তো ঘুরে আসতেই পারেন। নামটা শুনলে অবাক করলেও আদতেই কিন্তু এই জায়গাটি সম্পূর্ণ সুইজারল্যান্ডের মতো দেখায়।
এই বিখ্যাত জায়গাটির নাম হল ঝাড়খণ্ডের ‘ডিমনা’। হাওড়া থেকে টাটানগরগামী যে কোন এক্সপ্রেস ট্রেনে উঠে নামবেন জামশেদপুর। তারপরে গাড়ি করে আপনি পৌঁছে যাবেন ডিমনা। গাড়ি কিংবা কলকাতা থেকে বিভিন্ন বাস করে আপনারা ডিমনা পৌঁছাতে পারবেন যার জন্য সময় লাগবে ৬-৭ ঘন্টা মতো। দলমা পাহাড়ের পাদদেশে এমন সুন্দর পরিষ্কার স্বচ্ছ জলের লেক কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের দেশেই।
আপনারা আগেই হোটেল ও কটেজের বুকিং করে রাখতে পারেন অনলাইনের মাধ্যমে।জঙ্গলের মধ্যে দলে দলে হাতি দেখার সুযোগ পাবেন যা হয়তো আপনারা মিস করতে চাইবেন না। সময় নিয়ে আসানবনি, জয়দা মন্দির, সাঁই বাবার মন্দির ঘুরে দেখতে পারবেন। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে বাঙালি খাবার পাবেন ভরপুর।
এছাড়াও আপনারা দেখতে পাবেন সবুজ প্রকৃতির বুক চিরে কিভাবে বেরিয়ে আসে সড়ক পথ।দুই-তিন দিনের ছুটি নিয়ে মনের মানুষকে নিয়ে ঘুরে আসতেই পারেন ডিমনা থেকে। সব মিলিয়ে আনুমানিক ২০০০-২৫০০ টাকা মাথাপিছু খরচ হবে। তাই আর চিন্তা না করে ঝটপট ব্যাগ গুছিয়ে ঘুরে আসুন এই মিনি সুইজারল্যান্ড থেকে।







