কলকাতা হল এমন একটি জায়গা যেখানে আপনি পাবেন অফুরন্ত খাবারের দোকান। প্রচুর খাবারের দোকান পাওয়া যায় এখানে রাস্তায় রাস্তায়।এছাড়াও রয়েছে নামী দামী দোকানো। তবে আপনি অল্প অর্থে পেট ভর্তি খাবার খেতে হলে, কলকাতার জুড়ি মেলাভার।
এই কলকাতার শহরে আপনাদের জানাবো কোথায় কোথায় ভালো এগ রোল পাওয়া যায়।তাই এগরোলপ্রেমী মানুষরা চটপট দেখে নিন ঠিকানা।
জিশান (zeeshan)- রোল এবং মাটন বটিরোলের জন্য বিখ্যাত দোকান হল পার্ক সার্কাসের জিশান। শুধু তাই নয়, এখানকার মোগলাই খাবার, বিরিয়ানিও বেশ বিখ্যাত। তাই এই দোকানে কিছু খেতে গেলে সর্বদাই একটা লম্বা লাইন দেখতে পাওয়া যায়।
হেরিটেজ কার্কো (Heritage Karco Restaurant)- নিউমার্কেটেই এগ্রোলের আরও একটি বিশেষ দোকান হল হেরিটেজ কার্কো। এখানকার কাঠি রোল এবং বিশেষত্ব ডবল এগ চিকেন রোল একবার খেলে সারাজীবন মনে থাকবে আপনার।
কুসুম রোলস (Kusum Roll’s)- কলকাতার আদি পাড়া পার্ক স্ট্রিটের মেট্রোর কাছেই রয়েছে এই দোকান। এখানে সবসময় ভিড় লক্ষ্য করা যায়। এই দোকানের রোল একবার খেলে, আপনি জীবনেও ভুলবেন না এর স্বাদ। তাই বলা হয়, পার্ক স্ট্রিট গেলে অন্তত একবার হলেও এই দোকানের রোল খেয়ে দেখা উচিত।
ক্যাম্পারি (Campari)- বালিগঞ্জের বুকে এগ রোলের একটি বিখ্যাত দোকান হল ক্যাম্পারি। এই দোকানের স্বাদ যেমন মুখে লেগে থাকার মতন, তেমনই দামেও অনেক সস্তা। এখানে চিকেন মাটন দুরকমের রোলই পাওয়া যায়।
নিজামস (Nizam’s Restaurant)- ধর্মতলা নিউ মার্কেট চত্বরের এই দোকান কলকাতার বহু পুরোন দোকানের মধ্যে অন্যতম। ১৯৩০ সালে শুরু হওয়া এই দোকানের রোল রীতিমতো বিশ্ব বিখ্যাত। এই দোকানে এগরোল, চিকেন রোলের পাশাপাশি আরও নানা ধরনের রোল পাওয়া যায়। জানিয়ে রাখি, কলকাতার কাঠি রোলের জনক হিসেবে পরিচিত ছিলেন নিজাম।







