ব্রিটেনে এমন একটি বিশাল গাছ আছে যার সাথে ম্যাজিস্টি কথাটা অতপ্রতভাবে জড়িয়ে আছে। এই গাছটি একবার দেখলেই আপনার মুখ থেকে এমনি এমনি বেরিয়ে আসবে ‘Magnificent/Stunning’ এই কথাটি। বৃটেনের সব থেকে সুন্দর গাছ বোধহয় এটি । এই গাছটি একবার দেখলেই আপনার মনটা ভরে উঠবে।যুক্তরাজ্যের মধ্যে এটি ওক প্রজাতির সবচেয়ে বৃহত্তম গাছ। এই গাছটির কিছুটা জায়গা খারাপ হয়ে গেলেও এখনও ওক প্রজাতির সবথেকে স্বাস্থ্যবান গাছ এটি।
বিশ শতাব্দীর শুরুতে গাছটির দক্ষিণ অংশের ৩-৪ মিটার কেটে দেওয়া হয়েছিল। গাছটি দেখতে ফাঁপা ও মাঝে বিশাল একটা গর্ত আছে। ২০০৯ সালের আগস্ট মাসে গাছটির উত্তর দিকের এক শাখা আবার কেটে বাদ দিয়ে দেওয়া হয়।গাছটির বয়স সম্পর্কে বিভিন্ন ধরণের বিরোধপূর্ণ তত্ত্ব পাওয়া যায়। অনেকে জানান এই গাছটির বয়স এক হাজার বছর হতে পারে। উদ্ভিদ বিশারদ আলান মিশেল ১৯৯০ সালের দিকে জানান, এ গাছটি ৪৫০ বছরের থেকে বেশি পুরনো হওয়ার কথা নয়। উনি আরো প্রাচীন ৫০টি ওকের উপর পরীক্ষা করে বয়স পর্যালোচনার চেষ্টা করেন। গাছটি তরুন বয়স থেকেই লম্বায় খুব তাড়াতাড়ি বাড়ছিল। পরীক্ষা করা সবকটি গাছই ইউরোপের ছিলো।







