অফবিট

আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমান: আদিবাসী উন্নয়ন বিভাগ, পূর্ব বর্ধমানের আয়োজনে পূর্ব বর্ধমান জিলা পরিষদ ও জমালপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ২৮তম আদিবাসী ভাষায় জেলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হলো জামালপুর ব্লক অফিসে।

ব্লক অফিসের পঞ্চায়েত সমিতির মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। ১০ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, সংসদ সুনীল মন্ডল,জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ শামস তিবরেজ আনসারী, বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, তারক টুডু,রবিন মানডি, সহ আদিবাসী সমাজের মাজিবাবা ও অন্যান্যরা।

বক্তব্য রাখতে গিয়ে শম্পা ধারা বলেন, আদিবাসী সমাজকে সমাজের মূল স্রোতে যুক্ত করার জন্য বর্তমান সরকার যথেষ্ট কাজ করে যাচ্ছেন। এই সম্প্রদায়ের জন্য জয় জহর সহ নানা প্রকল্প করেছেন রাজ্য সরকার। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এই ধরণের নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিধায়ক অলোক মাঝি বলেন, আদিবাসী সমাজ অনেক উন্নত হয়েছে এই সরকারের আমলেই । এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজনের জন্য সকলেই ব্লক প্রশাসন তথা পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.