অফবিট

পিঠে খাওয়া হয় না ডায়াবেটিসের ভয়ে? কেমন হয় যদি ঝাল ঝাল মাছের পিঠে বানিয়ে নেওয়া হয়? দেখে নিন রেসিপি 

 

 

শীতকাল মানেই হল বাঙালি পাটিসাপটা ও পুলি পিঠে। তবে চিনিগুর সব বন্ধ ডায়াবেটিসের জ্বালায়। শীতকালে পুলি পিঠে হবে না? নোনতা সাধের পিঠে ছটপট বানিয়ে ফেলুন।মাছের পুরের সঙ্গে জমে যাবে পাটিসাপটার মেলবন্ধন।  সম্পূর্ণ রেসিপি রইল শুধুমাত্র আপনাদের জন্য।

 

উপকরণ

পুরের জন্য:ভেটকি ফিলে: ৫০০ গ্রাম

আলু সেদ্ধ: ২ টি

পেঁয়াজ কুচি: ১ কাপ

রসুন বাটা: ১ চামচ

আদা বাটা: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ

কাঁচা লঙ্কা কুচি: ২ টো

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১/২ চা চামচ

চিনি: ১/৪ চা চামচ

নুন: স্বাদ মতো

সাদা তেল: ২ টেবিল চামচ

লেবুর রস: ১ টেবিল চামচ

পাটিসাপটার জন্য:ময়দা: আধ কাপ

সুজি: ১/৪ কাপ

ঘি: ১ টেবিল চামচ

 

 

পদ্ধতি:- 15 মিনিট নুনালেবুর রস দিয়ে মাছের ফিলেগুলো মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি নাড়াচাড়া করুন। তারপর আদা রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন।হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়োও মিশিয়ে কষিয়ে নিন। এ বার ভেটকির ফিলেটাকে ছোট ছোট টুকরো করে প্যানে দিন ও হালকা তেলে খুব ভাল করে নাড়তে থাকুন। এতে এবার গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন ও চিনি দিন। পুরটা ভাল করে ভাজা ভাজা হয়ে এলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এর পর আগে থেকেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে চটকে নিতে হবে। মাছের পুরের সঙ্গে কাঁচা লঙ্কা মিশিয়ে দিন।

 

একটি পাত্রে পাটিসাপটার জন্য ময়দা, সুজি, অল্প ঘি, নুন দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি এমন বানাতে হবে যেন প্যানে দিয়ে ছড়ানো যায়।  এই মিশ্রণটিকে থকথকে করতে হবে অনেকটা চালের গুড়ো দিয়ে। একটি ফ্লাইং প্যানে ঘি ব্রাশ করে মিশ্রণটিকে গোলাকারে দিয়ে নিন।মিশ্রণটি পাটিসাপটার মতো সামান্য ভাজা হয়ে এলেই এর মধ্যে মাছের পুর লম্বা করে মাঝখানে রাখুন ও দু’দিক থেকে রোল করে নিন পাটিসাপটার মতো। খুন্তি দিয়ে উপরটা একটু চেপে প্লেটে নামিয়ে দিন এবং কাসুন্দির সঙ্গে গরমাগরম পরিবেশন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.